বাছিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৭:৪৩আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:০৩

দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয় তাকে। (ফাইল ছবি)

ঘুষ লেনদেনের ঘটনায় ডিআইজি মিজানুর রহমান ও তার পরিবারের তিন সদস্যের পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা বুধবার (২৬ জুন) এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট ব্যক্তির (বাছির) ঘুষ লেনদেন ও মানিলন্ডারিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগের সত্যতা দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেওয়া একান্ত প্রয়োজন। ইতোমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তার বরাবর নোটিশ প্রেরণ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাছিরের বিদেশ গমন ঠেকানো জরুরি।’

প্রসঙ্গত: ডিআইজি মিজানের সম্পদের অনুসন্ধান করে তদন্ত রিপোর্ট   জমা দেওয়ার আগ মুহূর্তে দুদক কর্মকর্তা খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ডিআইজি মিজান নিজেই দাবি করেন দু’দফায় মোট ৪০ লাখ টাকা ঘুষ নেন বাছির। একটি বেসরকারি চ্যানেলে এ বিষয়ে অডিও রেকর্ডও ফাঁস করেন তিনি। এ ঘটনার পর খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত ও ওই অনুসন্ধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় দুদক।

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম