রিফাত হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে এলার্ট জারির নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৫:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৪

rifat-murder

বরগুনায় রিফাত শরীফকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত ও পরে তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে,সে বিষয়ে সীমান্তে এলার্ট জারি করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৭ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে রিফাত হত্যা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি সংবাদ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল  মাহমুদ বাশার। আদালত তাকে উপরোক্ত নির্দেশ দেন।

এর আগে ঘটনার বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন,তা দুপুরের মধ্যে আদালতকে জানানোর জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, ‘আপনাদের (আদালতের) আদেশের পর বরগুনার ডিসি,এসপি ও সদর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, ওই ঘটনায় ভিকটিমের (রিফাত) বাবা ১২ জনকে আসামি করে আজ  মামলা দায়ের করেছেন। এর মধ্যে চার নম্বর আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে আছে।’

তখন আদালত বলেন, ‘একটি কলেজের সামনে গতকাল (বুধবার) দিনে দুপুরে এ ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১১টার ঘটনা, অথচ আজ  মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ জোরালো মনে হচ্ছে না।’

আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘সবাইকে গ্রেফতার করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তারা (পুলিশ) জানিয়েছেন।’

এ পর্যায়ে আদালত বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর যতটা তৎপর হওয়া উচিত ছিল, তা মনে হয় হয়নি। বরগুনার পাশে সুন্দরবন ও তার পাশে কয়েকটি বর্ডার রয়েছে। আসামিরা যাতে বর্ডার ক্রস করতে না পারে, সেজন্য পুলিশের আইজিকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হলো। আমরা আপাদত কোনও আদেশ বা রুল জারি করছি না। তবে এ মামলায় কোনও অনিয়ম হয় কিনা, তা আমরা নজরে রাখবো।’

আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতকে জানান, এই ঘটনার পর ভিকটিমের স্ত্রী ও স্বজনদের যেন কোনও রকম হয়রানি বা হুমকি না দেওয়া হয়, সেজন্য তাদের নিরাপত্তা দিতে বলেছি।

আদালত বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর আরও সচেতন থাকা উচিত ছিল। আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) আবার এ বিষয়ে শুনানির জন্য রাখছি। ওই দিন (৪ জুলাই) মামলার অগ্রগতির বিষয়ে আমরা শুনানি করবো।’

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন- 

স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: রিফাতের বাবা

রিফাত হত্যা: ১২ জনের নামে মামলা, গ্রেফতার ১

রিফাত হত্যা: ফেসবুকে ঘৃণার ঝড়

খুনিরা চিহ্নিত, আমরা এদের পেছনে লেগেছি: বরিশাল রেঞ্জের ডিআইজি

দুপুরের মধ্যে ডিসি-এসপি’র ‘অ্যাকশন’ জানতে চেয়েছেন হাইকোর্ট

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি