শাহজালালে এলডিপি’র মহাসচিব রেদোয়ান গুলিসহ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১২:৪৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:১৩

রেদোয়ান আহমেদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে গুলিসহ তাকে আটক করা হয়।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শাহজালালে আসেন রেদোয়ান। বিমানবন্দরে স্ক্যানিং করার সময় তার ব্যাগে সাত রাউন্ড গুলি ধরা পড়ে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, নিয়মানুযায়ী বিমানে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেভাগেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। রেদোয়ান আহমেদ তা করেননি।

শাহজালালের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটকে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। এরপর এলডিপি মহাসচিবকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।’ 

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম