লালবাগে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৯, ২৩:৪০আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২৩:৫৯

পলিথিন কারখানায় আগুন

রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

পলিথিন কারখানায় আগুন

আতাউর রহমান বলেন, ‘লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।’ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে বলেও জানান তিনি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা, ঈদের বন্ধের কারণে হয়তো ভেতরে কেউ নেই।

/এআরআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান