মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ১৯:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:২০

আগুন রাজধানীর মিরপুর-৬ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ের একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।’

এদিকে, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুন ভয়াবহভাবে বস্তির সব বাসা-বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রতিটি বাড়িতেই আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এ বস্তির খুব কাছে থাকা বড় বড় আবাসিক ভবনগুলোও এখন আগুন ঝুঁকির মুখে রয়েছে। রাত সোয়া নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনে ক্ষয়-ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য কোনও সূত্রে জানা যায়নি।  

/এসজেএ/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম