শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ স্থগিত চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬

 চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী তুফানী বেগমের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে পর্যটন মন্ত্রণালয় সচিব, চাঁপাইনবাবগঞ্জের ডিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ রিটের ওপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ এপ্রিল এ পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সীমানা পিলার স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এরপর থেকে বেশ কয়েকদফা স্থানটির সম্ভাব্যতা যাচাই করা হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের সাহেবের ঘাটে নির্মিত ‘শেখ হাসিনা’ সেতু এলাকায় ৪৪ একর জমির ওপর গড়ে উঠতে যাচ্ছে পর্যটন কেন্দ্র। এ পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। ৫ লাখ টাকা প্রতীকী মূল্যের বিনিময়ে বরাদ্দ দেওয়ার জন‌্য ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন করপোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। দরপত্র আহবান ও তা গ্রহণের পরই অবকাঠামোগত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পর্যটন কেন্দ্রে পাঁচতারা হোটেল, টেনিস মাঠ, জাদুঘর, সুইমিংপুলসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে।

পরে সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী তুফানী বেগম হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন দায়ের করেন।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম