বিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছেন বুয়েট ভিসি

ঢাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ০২:০৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০২:২৪

আবরার হত্যা ও বুয়েটের আন্দোলনের ব্যাপারে গণমাধ্যমে কথা বলছেন বুয়েট ভিসি ড. সাইফূল ইসলাম (ফাইল ছবি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শুক্রবার (১১ অক্টোবর) আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন। বুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে এই তথ্য জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী মাসুম বিল্লাহ সরকার জানান, বুয়েট ভিসি সাংবাদিকদের ছাড়া আলোচানায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল পাঁচটার পর শিক্ষার্থীরা উপাচার্যকে জানিয়ে দেন যে, তারা সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসবেন না। অবশেষে উপাচার্য সাংবাদিকদের নিয়েই আলোচনায় বসতে রাজি হয়েছেন।

আরও জানা যায়, শুক্রবার বিকাল পাঁচটায় আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে উপাচার্যের।

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১০ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা। দাবি পূরণের ব্যাপারে আশ্বাস না দিলে বুয়েটের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের তালা মারার আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে এই আলোচানার ডাক দিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য, ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে হত্যার পরদিন ৭ অক্টোবর ১৯ জন শিক্ষার্থীকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব পায় ডিবি দক্ষিণ বিভাগ।  এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। 

আরও খবর:

হত্যাকাণ্ডের এক দিন আগে আবরারকে নির্যাতনের নির্দেশ

যেভাবে বেরিয়ে আসছে বুয়েটে বিভিন্ন সময়ের ‘নির্যাতনের’ তথ্য

পদত্যাগের প্রশ্নই ওঠে না, ভয়েস অব আমেরিকাকে বুয়েট ভিসি




/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি