ধর্ষণচেষ্টা মামলায় সাবেক উপসচিব গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ২২:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:২২





রেজাউল করিম রতন ধর্ষণচেষ্টায় দায়ের মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বরখাস্ত) ও মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম রতনকে গ্রেফতার করেছে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ৭ অক্টোবর ভুক্তভোগী এক নারীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আজও (শনিবার) ভুক্তভোগীর বাসায় যাওয়ার চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।’
মামলার বাদী ভুক্তভোগী নারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেজাউল করিম গত ১ অক্টোবর আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে সে আমাকে মারধর করে হাত ভেঙে দেয়। এরপর আমি ৭ অক্টোবর হাজারীবাগ থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করি।’
তিনি বলেন, ‘এর আগেও রেজাউল করিম আমার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের জন্য নির্যাতন চালায়। এই ঘটনায় আমি ২০১৮ সালের ২৮ জুলাই ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছিলাম। এছাড়া ২০১৯ সালে ২ জুন গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করি। দুটি মামলায় চার্জশিটে অভিযোগ প্রমাণ হয়।’
তিনি দাবি করেন, এরপর রেজাউল করিম তার সঙ্গে আপস করার চেষ্টা করে। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে (নারী) হত্যার হুমকি দেয়।

আরও পড়ুন: এক বছর ধরে শিক্ষার্থীকে ধর্ষণ: ‘ধর্ষক’ শিক্ষকের বিচার দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

/এসজেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম