বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ০০:২০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১১:৩৩

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ছবি– সংগৃহীত)

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) ইহসাককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম এ তথ্য জানিয়েছেন।

এসি শেখ মো. শামীম জানান, হাফিজ উদ্দিন আহমেদ ও ইহসাক পরস্পর যোগসাজশে সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ইমেইলে পাঠানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়। র‍্যাব-৪ এর এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, হাফিজ উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হাফিজ উদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

/আরজে/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি