জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ০০:০৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০০:০৮

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
একইভাবে জেএসসি ও জেডিসি-র শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। জেএসসির শনিবারের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে।

আওহাওয়া অধিদফতর থেকে পায়রা সমুদ্র বন্দর ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দর এলকায় ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় দেশের ঘূর্ণিঝড়প্রবণ ১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনিবার (৯ নভেম্বর) ও রবিবারের (১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কর্মস্তল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএমএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম