সিটের নিচে সাড়ে চার কেজি সোনা, ‘গাঙচিল’ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:১৯

ড্রিমলাইনার গাঙচিল (ছবি: ফোকাস বাংলা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার গাঙচিলের সিটের নিচ থেকে চার কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এই চোরাচালানের ঘটনায় উড়োজাহাজটি জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
এই তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৬ এ সকাল ৬টা ১০ মিনিটে অবতরণ করা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৪৮ এর সিট নং-১৫এফ এর নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন চার কেজি ৬৪০ গ্রাম। সোনা বহনকৃত বিমান আটকপূর্বক আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/সিএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম