কক্সবাজারে অস্ট্রেলিয়ান পর্যটককে ধর্ষণের চেষ্টা, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫


গুড ভাইব কটেজ (ছবি: কক্সবাজার প্রতিনিধি) কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন একটি কটেজে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ এলাকার মারমইেড বিচ রিসোর্টের পাশে অবস্থিত ‘গুড ভাইব কটেজে’ ধর্ষণচেষ্টার এই অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ডিসেম্বর) রাতে ওই নারী ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে পুলিশ তাকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকার কলিম উল্লাহ ছেলে আনচার উল্লাহ (২৪) ও আবদুল মুনাফের ছেলে আব্দুল গফুর (২০)। ঘটনার সঙ্গে জড়িত বেলাল উদ্দিন (২৫) পলাতক রয়েছে। গুড ভাইব কটেজ (ছবি: কক্সবাজার প্রতিনিধি)

পুলিশের এই কর্মকর্তা জানান, অস্ট্রেলিয়ান ওই নারী পর্যটক অন অ্যারাইভাল ভিসায় গত ৮ ডিসেম্বর বাংলাদেশে ঘুরতে আসেন। রবিবার (১৫ ডিসেম্বর) তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন গুড ভাইব কটেজে ওঠেন। আগের দিন শনিবার অনলাইনে তিনি কটেজে বুকিং দিয়েছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে তার কক্ষে দুই যুবক প্রবেশ করে। যুবকরা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে কোনোরকমে ওই নারী আত্মরক্ষা করেন। এরপর তিনি নিজেই কটেজের মালিক ও পুলিশকে বিষয়টি জানান। রামু থানার পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় কটেজের মালিক শামীমের এক ভাই ও নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে, কটেজের নিরাপত্তাকর্মী নিজেই যুবক গফুর ও বেলালকে খবর দেয়। তারা সেখানে চুরি করার জন্য প্রবেশ করেছিল। এরপর ওই নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। রাতেই পুলিশ গফুরকে আটক করেছে। তবে এখনও পলাতক রয়েছে বেলাল।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই তরুণী অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ হাইকমিশনের সঙ্গে কথা বলেছে। রামু থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

অস্ট্রেলিয়ান ওই পর্যটকের ২৭ ডিসেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে। তবে তিনি মঙ্গলবার ঢাকায় ফিরে আসবেন বলেও জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, যেহেতু ঘটনাটি পর্যটন সংশ্লিষ্ট, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি