ঢাবি প্রশাসন নিজেই হামলার মদদদাতা কিনা প্রশ্ন জোনায়েদ সাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২৬

ঢাবি প্রশাসন নিজেই হামলার মদদদাতা কিনা প্রশ্ন জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে এরকম নৃশংস হামলা কীভাবে হয়, আমরা বুঝতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও প্রশাসন আছে বলে আমাদের মনে হয় না, অথবা প্রশাসন নিজেই হামলার মদদদাতা। প্রশাসনের যদি কোনও প্রশাসনিক চরিত্র থাকতো তাহলে এভাবে ছাত্রদের ওপর কোনও একটি পক্ষের দ্বারা হামলার মতো ঘটনা ঘটতো না। এই হামলা অত্যন্ত নৃশংস ছিল।’
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলায় ঢাবি’র কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকসহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কয়েকটি বক্তব্য শুনেছি। প্রক্টর ডাকসুর ভিপির কয়েকটি বক্তব্যের ওপর মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন ভিপি কী বক্তব্য দেবেন এটা প্রোক্টর নির্ধারণ করবেন না। একজন ভিপি শিক্ষাঙ্গন, সারাদেশ এমনকি সারাবিশ্ব নিয়ে কথা বলতে পারবে। এটি তার স্বাভাবিক ও গণতান্ত্রিক অধিকার। তবে প্রোক্টর ভিপির বক্তব্যের যে মন্তব্যগুলো করেছেন তাতে মনে হচ্ছে এই হামলায় তার সমর্থন আছে।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘প্রোক্টরের কাজ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীরা কী আন্দোলন করবে সেটি নির্ধারণ করা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান ভূমিকা দেখে তারাই যে এই হামলাগুলো করাচ্ছেন না এটি আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাই।’
প্রসঙ্গত, রবিবার দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

/জেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি