‘ডাকসু ভবনে হামলার দায় নেবে না মুক্তিযুদ্ধ মঞ্চ’

ঢাবি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪৩

ডাকসু ভবনে হামলার পর ভিপি নুরসহ অন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার দায় নিতে চাচ্ছে না মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এসএম জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা করেছে—এ কথা যারাই বলুক, আমরা তা মেনে নেবো না। ছাত্রলীগ হামলা করেছে এটাও আমরা সরাসরি বলবো না। ভিপি নুর হামলার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্রলীগ আমাদের ওপর দায় চাপালে তা গ্রহণ করবো না।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ এবং তদন্তে যারা দোষী হবে, তারাই শাস্তি পাবে।’ সিসিটিভি ফুটেজ উদ্ধার ও সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাকারিয়া আরও বলেন, ‘আমরা দেখেছি, কোটা সংস্কার আন্দোলনের সময়ও ভিসির বাসায় হামলার সিসিটিভি ফুটেজ খুঁজে পাওয়া যায়নি। এখন ডাকসুর ক্ষেত্রেও একই অবস্থা।’
ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ চুরি হওয়ায়, হামলার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাক সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নুর। কিন্তু ঘটনার শুরু থেকেই হামলার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে আসছে ছাত্রলীগের এই দুই নেতা।
ছাত্রলীগের এই দুই নেতার ভাষ্য, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গেই ভিপি নুরের কয়েকদিন ধরে ঝামেলা চলছে। সেই ঝামেলা থেকেই এই সংঘর্ষ ও হামলার সূত্রপাত ঘটতে পারে।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইনের মাধ্যমে সমাধান হবে। ’
এদিকে, হামলার পর থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পলাতক রয়েছেন এবং সাধারণ সম্পাক আল মামুন গ্রেফতার হয়েছেন। তাদের বিরুদ্ধে ভিপি নুর মামলা করায় বুধবার ভারপ্রাপ্ত সভাপতি পদে এসএম জাকারিয়া এবং সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিশাদকে আনা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে ডাকসু ভবনে নিজ কক্ষে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীরা হামলার শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পর গায়েব হয়ে গেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। কারা এই ফুটেজ নিয়ে গেছে প্রশাসনসহ কেউই বলতে পারছে না। হামলার সঙ্গে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ভিপি নুরের। তবে প্রথম দিন থেকেই ছাত্রলীগ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। এ ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম