সারওয়ারকে হত্যাচেষ্টা: দারোয়ান ও গাড়িচালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৬:৩৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৫

সারওয়ারকে হত্যাচেষ্টা: দারোয়ান ও গাড়িচালক রিমান্ডে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলায় দারোয়ান ও গাড়িচালককে রিমান্ডে নেওয়া হয়েছে। দারোয়ান হাসান ও বর্তমান গাড়িচালক হাফিজুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে  মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক সুকান্ত সাহা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি হাসানের পক্ষে আইনজীবী ফেরদৌস সুলতানা এবং হাফিজুল ইসলামের পক্ষে আইনজীবী মেহেদী হাছান লিটন শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হেমায়েত উদ্দিন খান হিরন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (৫ জানুয়ারি) রাজধানী উত্তরার ৭ নং সেক্টরের নিজ বাড়িতে সারওয়ার আলীকে হত্যাচেষ্টা চলানো হয়। এ হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন সাবেক গাড়িচালক নাজমুল পলাতক রয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পলাতক চালক নাজমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতারের পর হত্যা চেষ্টার প্রকৃত কারণ জানা যাবে।’

সারওয়ার আলী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে বেয়দবি করে নাজমুল চাকরি ছেড়ে চলে যায়। সে চার মাস এখানে চাকরি করেছিল।’

আরও পড়ুন:

সারওয়ার আলীকে হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন পলাতক, গ্রেফতার ২

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
বাংলা কিউআরে লেনদেনে মিলবে প্রণোদনা
বাংলা কিউআরে লেনদেনে মিলবে প্রণোদনা
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ