রাজউকের জন্য পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের দাবি টিআইবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৩২

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিজে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে, অন্যকে মুনাফা অর্জনে সহায়তার পাশাপাশি নিজে মুনাফা অর্জন করছে। এসব করতে গিয়ে রাজউক নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ জন্য রাজউকের জবাবদিহি নিশ্চিত ও তদারকির জন্য পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের দাবি জানিয়েছে তারা।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক): সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজউক নগরের পরিকল্পনা ও উন্নয়নের পাশাপাশি নিয়ন্ত্রকের ভূমিকাও পালন করছে। রাজধানীতে জনসংখ্যা বেড়েছে, ভূমির দাম বেড়েছে। এটার ওপর ভিত্তি করে একটি স্বার্থান্বেষী মহলকে মুনাফা অর্জনে রাজউক সহায়তা করেছে এবং রাজউক নিজেও মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে। এটা করতে গিয়ে রাজউকের যে মৌলিক দায়িত্ব, নিয়ন্ত্রকের ভূমিকা, সেটা ভুলে গেছে।’
উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে মুনাফা অর্জন বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নতুন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠন করতে হবে। নতুন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান যেকোনও প্রভাব থেকে মুক্ত থাকবে।’
রাজউকের প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়ে টিআইবি গবেষণায় উঠে এসেছে, প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতি অর্থবছরে তাদের উদ্বৃত্ত আয় থাকে।

আরও পড়ুন...
‘রাজউক ও দুর্নীতি একাকার এবং সমার্থক’

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম