চীন ফেরত নাগরিকদের তালিকা করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ০০:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:১৬

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)

দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের নিজ নিজ জেলায় গত ১৪ দিনে চীন থেকে আসা সব নাগরিকের তালিকা করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ভাইরাস কন্ট্রোল রুমে দিক-নির্দেশনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা থেকে সিভিল সার্জনদের করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি অবহিত করে এর সংক্রমণ রোধে করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের তা অবহিত করতে অনুরোধ জানানো হয়।

এছাড়া অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশকে চীনে ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকেও চীনে ব্যবসায়িক ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত বিমানবন্দরে চীন থেকে আগত স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা ৩ হাজার ৩৪৮ জন। বিমানবন্দরে সন্দেহজনক রোগী মেলেনি। আইইডিসিআরের হটলাইনে মোট কল সংখ্যা ৫৩। আইইডিসিআরের হটলাইনে করোনা ভাইরাস সংক্রান্ত মোট কল সংখ্যা ৯। তবে দেশে করোনা ভাইরাস রোগীর সংখ্যা পাওয়া যায়নি।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান