‘কেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন সবাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোটার নেই রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। ভোট দিয়ে বেরিয়ে এই কেন্দ্রের এক নারী ভোটার জানান, ভোটার নেই। অলস সময় কাটাচ্ছেন সবাই।
দেখা গেছে, এই কেন্দ্রে পাঁচটি বুথ করা হয়েছে। মোট ভোটার ১ হাজার ৬৮৪ জন। এই পাঁচটি বুথ ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার রয়েছেন দুই-একজন।

বিএনপির পোলিং এজেন্ট নেই
বিএনপির পক্ষের পোলিং এজেন্টদের চোখে পড়েনি এই কেন্দ্রে। ২ নম্বর বুথে ভোটার সংখা ২৯১ জন। সকাল ১০টা পর্যন্ত এই বুথে ভোট দিয়েছেন ১১ জন। ভোটার না থাকায় বারান্দায় রোদ পোহাচ্ছেন পোলিং কর্মকর্তারা।
ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সাধন কুমার বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি ১ শতাংশও নেই। একেবারেই উপস্থিতি নেই।
এই কেন্দ্রের নারী ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সালমা পারভীন নামের একজন ভোটার বলেন, ‘ভোট দেওয়ার সিস্টেম আমাদের জন্য সহজ, কিন্তু যারা লেখাপড়া জানেন না তারা এটা দিতে পারবেন না। ভোটার নেই। অলস সময় কাটাচ্ছেন সবাই।’
ভোটকেন্দ্রে প্রধান বিচারপতি এই কেন্দ্রে সকাল ১০টা ২৩ মিনিটে স্ত্রীকে নিয়ে ভোট দিতে আসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘সিস্টেমের ভেতর কোনও গোলমাল নেই। খুবই ভালো সিস্টেম।’

এই ভোটকেন্দ্রে তিনটি বুথে পুরুষ ও দুটি বুথে নারীদের ভোট নেওয়া হচ্ছে। ১ নম্বর বুথে মোট ভোটার ২৯২টি। এর মধ্যে ভোট পড়েছে ১৭টি। ২ নম্বর বুথে মোট ভোটার ২৯২টি। ভোট দিয়েছেন ৮ জন। ৩ নম্বর বুথে ২৯১টি ভোটের মধ্যে ১২ জনের ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ৪০৫ ভোটের মধ্যে ৫ জন ভোট দিয়েছেন। এছাড়া ৫ নম্বর বুথে ৪০৪ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬টি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, ‘পেঁয়াজের কেজি ১৬০ টাকা। ভোট দিলে তো তা কমে ৬০ টাকা হবে না। ভোট দিয়ে লাভ কী?’
৩ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার নিত্যনন্দ গায়েন বলেন, ‘১১টা বেজে গেছে। অথচ ভোটার নাই। আগে শুনতাম ভোটের দিন একটা উৎসব। কিন্তু আজকে মনে হয় ঢাকার মানুষ সবাই ঘুমাচ্ছে।’

/জেএ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম