হজক্যাম্পে থাকা চীন ফেরত সবাই ভালো আছেন: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮

আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টাইন

আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টাইন অবস্থায় থাকা চীন ফেরত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক ডা.  মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে আশকোনা কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে মাথাব্যথা নিয়ে একজন উহান ফেরত যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তার অবস্থা স্থিতিশীল। এছাড়া জ্বর নিয়ে ভর্তি হওয়া আরও একজনের অবস্থাও স্থিতিশীল। এতে আরও বলা হয়, আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত সবাই সুস্থ আছেন। সেনাবাহিনীর চিকিৎসকরা ক্যাম্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পে অবস্থানরতদের জন্য নিয়মিতভাবে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত বিমানবন্দরে চীন থেকে আসা ৬ হাজার ৭৮৯ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাস আক্রান্ত নয়। কিংবা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এছাড়া আইইডিসিআর-এর হটলাইনে কল করেছেন ৮২১ জন। এর মধ্যে করোনা সংক্রান্ত কল ৫৫৬টি। আইইডিসিআর-এ আগত সেবাগ্রহীতার সংখ্যা ৩৯ জন। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩টি। তবে ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তি পাওয়া যায়নি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ