দক্ষিণখানে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

দক্ষিণখানে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার রাজধানীর দক্ষিণখানে একটি বাড়ি থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনের গলির একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দক্ষিণখান থানার পুলিশ।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মা মুন্নি (৩৮), ছেলে ফারহান (১১), মেয়ে লাইভা (৩)।
উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে তিনজনকেই ৩ থেকে ৪ দিন আগে হত্যা করা হয়েছে। ঘরের ভেতরে তিনটি লাশই ডি কম্পোস্ট অবস্থায় পাওয়া গেছে। তবে মা ও ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই কে এম মনছুর আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। সেখানে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।’

/এসজেএ/এনএস/এএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি