ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দিতে মন্ত্রিপরিষদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ০৩:০৯আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৩:১৪

মন্ত্রিপরিষদ বিভাগ

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৫ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়। প্রসঙ্গত, স্বাস্থ্যসেবা, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি কার্যাবলী সরকার ঘোষিত ছুটির আওতায় আসবে না। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনায় গত ২৪ মার্চ থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সশস্ত্র বাহিনী প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছেন।
এছাড়া বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনী নামার মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালনকালে আলাদা পাসের প্রয়োজন নেই।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: সাবেক কনস্টেবলের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: সাবেক কনস্টেবলের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন