২২২১ জনের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ১৮:৩৩ আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৮:৩৫

ডিএসসিসি হটলাইনে ফোন করে সহায়তা চাওয়া এমন দুই হাজার ২২১ জনের বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি সূত্রে জানা গেছে,  শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত সংস্থাটির হটলাইন নম্বরে ১২ হাজার ১৪৯ জন নাগরিক ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। এরমধ্যে তিন হাজার ৬৮৩ জনকে খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ২২১ জনের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৪৬২ জনের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএসসিসির মেয়ের মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। নিম্নবিত্ত মানুষ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি থেকে খাদ্য সামগ্রী নিচ্ছেন। তবে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এক্ষেত্রে অনেক কষ্টে রয়েছেন। তারা লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে অনীহা প্রকাশ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের জন্য বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হটলাইন নম্বর চালু করেছি। কেউ আমাদের ফোন দিয়ে সহায়তা চাইলে তাদের বাসায় আমরা খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া দক্ষিণ সিটি এলাকায় নিয়মিত জীবাণুনাশক ছিটাচ্ছি।’

খাদ্য সহায়তা দিতে ডিএসসিসি যে দু’টি হটলাইন নম্বর চালু করেছে তা হচ্ছে- ০১৭০৯৯০০৭০৩ ও ০১৭০৯৯০০৭০৪।

/এসএস/এসটি/
সম্পর্কিত
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
সর্বশেষ খবর
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা