রোহিঙ্গা শিবিরে ইন্টারনেট বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান মানবাধিকারকর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২২:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:৩৩

রোহিঙ্গা ক্যাম্প

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরের আশেপাশে চলমান মোবাইল ইন্টারনেট বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। সোমবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা। 

বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গবেষক ড. মেঘনা গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়েল শিক্ষক ড. রিদোয়ানুল হক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ড. মঞ্জুর হাসান, একশন এইড বাংলাদেশে’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরসহ ২৫ জন মানবধিকারকর্মী স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, উখিয়া এবং টেকনাফ অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট যোগাযোগের নিরবচ্ছিন্ন সংযোগ না থাকায়, মানবিক সহায়তায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা সম্পর্কে জানা যাচ্ছে না। যারা এদের সংস্পর্শে কাজ করছেন, তাদের ঝুঁকি বাড়িয়ে তুলছে এবং প্রতিরোধমূলক কর্মকাণ্ডের গতি কমিয়ে দিচ্ছে। এই বিধিনিষেধের ফলে, বর্তমানে স্থানীয় জনগণের মাঝে করোনা ভাইরাস উপসর্গগুলি বিদ্যমান থাকলেও তাদের পক্ষে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বরে যোগাযোগ করা কষ্টসাধ্য হচ্ছে।
এতে আরও বলা হয়, বর্তমানে রোহিঙ্গা জনগোষ্ঠী (বিশেষ করে নারী, বয়োবৃদ্ধ), চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ জনস্বাস্থ্যে নিয়োজিত ব্যক্তি, মানবাধিকার এবং মানবিক সহায়তায় নিয়োজিত সরকারি ও বেসরকারি কর্মীদের জীবন বাঁচাতে মোবাইল এবং ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে তথ্যের নিরবচ্ছিন্ন প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা শরণার্থীরা সংক্রমণে আক্রান্ত হবার আগেই আমরা সরকারকে শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী এবং সহায়তা কর্মীদের মানবাধিকার এবং জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরের আশেপাশে চলমান মোবাইল ইন্টারনেট বিধিনিষেধ প্রত্যাহার করার আহ্বান জানাই। যদি নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট থাকে তবে রোহিঙ্গা শরণার্থীরা কোভিড-১৯ মোকাবেলায় শক্তি, সাহস ও দক্ষতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।


/এইচএন/এমআর/
সম্পর্কিত
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ