ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৪:২৫আপডেট : ১৬ মে ২০২০, ১৪:২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর শনিবার (১৬ মে) দুপুরে নগর পিতার আসনে বসলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন।

করোনা সংকটের কারণে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবার বড় কোনও আয়োজন ছিল না। এতে উপস্থিত ছিলেন না বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও।

এদিকে, গত ১৩ মে শেষ অফিস করেছেন বিদায়ী  মেয়র সাঈদ খোকন। ওই দিন অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নেন তিনি। যদিও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল বিদায়ী মেয়র সাঈদ খোকনের। ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নৌকা প্রতীকে চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে পরাজিত করেন শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন নবনির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস এবং উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলরাও। মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নিয়েছেন গত বুধবার (১৩ মে)।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তার মেয়াদকাল শুরু হবে। অর্থাৎ নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করবেন, সেদিন থেকেই শুরু হবে তার পাঁচ বছরের মেয়াদকাল।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি