ঢামেকে করোনা উপসর্গ নিয়ে ৪ দিনে মৃত্যু ৪৯, পজিটিভ ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১৯:০৮আপডেট : ২৭ মে ২০২০, ২০:৫৮

করোনা পরীক্ষা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চার দিনে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। ২৩ মে বিকাল থেকে ২৭ মে বিকাল পর্যন্ত তারা মারা যান। মৃতদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

বুধবার (২৭ মে) ঢামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনা পজিটিভ মৃত পাঁচ জন হলেন—নারায়ণগঞ্জের আমেনা খাতুন (৬৩), কেরানীগঞ্জের মেহেরুন নেসা (১০০) ও আকতার হোসেন (৫০), মুন্সীগঞ্জের আব্দুল জব্বার (৫৬) ও জাকিয়া সুলতানা (৩০)। অন্য ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আমেনা খাতুন (৬৩) পেশায় চিকিৎসক ছিলেন। গাইনি কনসালটেন্ট হিসেবে এক বছর আগে অবসরে যান তিনি। নারায়ণগঞ্জে আক্রান্ত হওয়ার পর বাসাতেই আইসোলেশনে ছিলেন। পরবর্তী সময়ে অক্সিজেনের সমস্যা হওয়ায় গত ১৯ মে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। ২৬ মে সকাল ১১টায় তিনি মারা যান বলে জানিয়েছেন আমেনার আত্মীয় আব্দুল ওহাব।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমকেএম নাছির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সবাই করোনা আক্রান্ত নন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। পাশাপাশি তাদের শ্বাসকষ্ট ও কাশির মতো করোনার উপসর্গ ছিল। যাদের রেজাল্ট পাওয়া গেছে তাদের বাইরে যারা আমাদের এখানে মারা গেছেন, তাদেরও করোনা সাসপেক্ট হিসেবে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রেজাল্ট পেলে তারা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাবে।’

/এআইবি/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
কী আছে জুলাই জাদুঘরে?
কী আছে জুলাই জাদুঘরে?
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা