পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নি‌র্দেশ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২২:১১আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:৩০

আইজিপি ড. বেনজীর আহমেদ পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে পুলিশ সদর দফতরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার (৪ জুন) বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আইজিপির সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যেকোনও মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সব মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদের সভায় আলোচিত বিষয়গুলো প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান এমপি, সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা।

/জেইউ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষক নিয়োগ গভর্নিং বডির কাছে যাচ্ছে না
শিক্ষক নিয়োগ গভর্নিং বডির কাছে যাচ্ছে না
ঢাকার ‘বিশেষ বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
ঢাকার ‘বিশেষ বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
‘গুলি করি, মরে একটা’ বলা সেই পুলিশ কর্মকর্তার ভাগ্যে যা ঘটছে
‘গুলি করি, মরে একটা’ বলা সেই পুলিশ কর্মকর্তার ভাগ্যে যা ঘটছে
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি