রাজধানীর দুই অংশে মিললো লাশের দুই অংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৪:১৬আপডেট : ১৫ জুন ২০২০, ১৪:১৬

লাশ করোনা মহামারীর মধ্যেই সোমবার রাজধানীর দুই এলাকা থেকে অজ্ঞাত মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কোমর থেকে নিচের অংশ উদ্ধার করা হয়েছে দক্ষিণখান থেকে। আর কোমর থেকে গলা পর্যন্ত পাওয়া গেছে এয়ারপোর্ট এলাকায়। মাথার অংশ এখনও পাওয়া যায়নি। এছাড়া এটি এক ব্যক্তির শরীরের অংশ কিনা পুলিশ তাও নিশ্চিত করতে পারেনি। দক্ষিণখান থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সড়কের ১০৯ নম্বর বাসার সামনে ও হাজী আব্দুস সালাম সড়কের সংযোগস্থলে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির লাশের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করে। এর মধ্যেই খবর আশে এয়ারপোর্ট এলাকার একটি মাঠে একটি লাশের অংশ পাওয়া গেছে।

এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, ঈশান কলোনি এলাকার একটি মাঠে এক ব্যক্তির গলা থেকে নাভী পর্যন্ত অংশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেই অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান বলেন, ডেডবডির অংশটুকু ফ্রিজে রাখা ছিল মনে হচ্ছে। রাতের কোনও এক সময় সেটি মাঠে কেউ ফেলে গেছে।

তিনি বলেন, দক্ষিণখান ও এয়ারপোর্ট থেকে উদ্ধার হওয়া দুই অংশ একজনের কি না তা ফরেনসিক পরীক্ষার পর বোঝা যাবে। আমরা লাশের মাথাটি উদ্ধারের চেষ্টা করছি।

 

 

/এনএল/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি