বসুন্ধরা আবাসিক এলাকা ‘লকডাউনের’ ঘোষণা দিলো কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ০১:৫৭আপডেট : ১৮ জুন ২০২০, ১১:০২

লকডাউন রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ‘লকডাউন’ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে বলে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে মাইকিং করা হয়। তবে কারা এই লকডাউনের ঘোষণা দিয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ বলছে সিটি করপোরেশনের নির্দেশনায় লকডাউন কার্যকর করা হবে। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, সিটি করপোরেশন লকডাউন ঘোষণা করেনি। স্থানীয়রাই লকডাউন ঘোষণা করেছেন। অন্যদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালীর দাবি, সিটি করপোরেশন থেকে চিঠি পেয়ে লকডাউনের জন্য কার্যকর ব্যবস্থা নিয়েছেন তারা।
বসুন্ধরা আবাসিক এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে এলাকায় মাইকিং করা হয়। মাইকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এলাকায় লকডাউন কার্যকর হবে জানিয়ে এলাকার বাসিন্দাদের নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখার কথা বলা হয়।
এ বিষয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বুধবার (১৭ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে। আমরা লোকাল প্রশাসন হিসেবে লকডাউন কার্যকরে সহযোগিতা করবো।
কিন্তু এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউন আমরা ঘোষণা করিনি। আমি জানতে পেরেছি স্থানীয় এলাকাবাসী বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করেছেন। আমি এটাকে স্বাগত জানাই। কারণ লকডাউন বাস্তবায়নে যদি এলাকাবাসী এগিয়ে আসেন তাহলে কাজটা সহজ হয়। আমাদের ওপর চাপ কমবে। আমি মনে করি এই মহামারি পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসা উচিত।
বসুন্ধরা আবাসিক এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি সিটি করপোরেশন থেকে চিঠি পেয়েছি। একারণে লকডাউনের জন্য কার্যকর ব্যবস্থা নিয়েছি। আমার সঙ্গে মেয়র সাহেবের কথা হয়েছে, মিটিং হয়েছে। আমার এত বড় সাহস হয়নি যে আমি নির্দেশনা ছাড়া এলাকায় লকডাউন দেবো?

/এনএল/এসএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান