করোনায় ব্যাংক পরিচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১৫:১৬আপডেট : ১৮ জুন ২০২০, ১৫:১৬

ফরিদ উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউসিবি ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।

তার মৃত্যুতে ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবার শোক প্রকাশ করেছে।

ফরিদ উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে বহুজাতিক ওষুধ শিল্প সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগদান করেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনে ৩৯ বছরের কর্মজীবনে ফরিদ অ্যাকাউন্টস বিভাগ, ইন্টারনাল অডিট বিভাগ এবং সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়া, তিনি প্রায় দুই দশক আইসিএমএবি এর কোর্স প্রশিক্ষক এবং দুই মেয়াদে আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে