প্রাথমিক উপবৃত্তির টাকা ২৫ জুনের মধ্যে উত্তোলনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ২০:৩৮ আপডেট : ১৮ জুন ২০২০, ২০:৪২




ছবি সংগৃহীত উপবৃত্তি পাওয়ার পরও প্রাথমিকের যে সব শিক্ষার্থীর অভিভাবকরা তা উত্তোলন করেননি তাদের ২৫ জুনের মধ্যে টাকা তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে। পরবর্তী সময়ে এই টাকা আর দাবি করা যাবে না।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-৩য় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) পাঠানো চিঠিতে টাকা তুলে নিতে অভিভাবকদের জানাতে বলা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা হয়নি। এ অবস্থায় এসব অ্যাকাউন্ট প্রকৃত সুবিধাভোগী অভিভাবকের নয় বলে প্রতীয়মান হচ্ছে। তাই প্রকৃত অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।

 

আরও পড়ুন:
‘টিফিনের সময় পেট ভইরা কলের পানি খাই’

 

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট