ঢামেকে কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ২১:২৬ আপডেট : ৩০ জুন ২০২০, ২১:২৮

ঢামেকে কারাবন্দির মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম মো. মাসুদ রানা বয়স (৩২)। মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৯টার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসার জন্য কয়েকবার হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় সকাল পৌনে ৯টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। তিনি বিমানবন্দর থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন।
মাসুদ রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার নাগেরহাট মুলাবাড়ি। তিনি মৃত শমসের মোল্লার ছেলে।

/এআইবি/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আজও দাঁড়িয়ে নজরুলের আটচালা
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আজও দাঁড়িয়ে নজরুলের আটচালা
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি