‘টেলিমেডিসিন সেবার কারণে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৯:৫৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:১০

অধ্যাপক নাসিমা সুলতানা কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগীর সংখ্যা কম এবং শয্যা খালি থাকার কারণ হিসেবে শক্তিশালী টেলিমেডিসিন ব্যবস্থার কথা বলছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৮ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, বর্তমানে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে এবং এটি অত্যন্ত কার্যকর। ৭০ জন চিকিৎসক প্রতিদিন টেলিমেডিসিন সেবায় কাজ করে যাচ্ছেন। অনেক কোভিড আক্রান্ত রোগীকে তারা টেলিফোনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন। করোনায় আক্রান্ত শতকরা ৮০ ভাগ মানুষের লক্ষণ ও উপসর্গ মৃদু থাকে, যারা বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। ১৫ শতাংশ রোগীর লক্ষণ ও উপসর্গ মাঝারি ধরনের হয়ে থাকে এবং ৫ শতাংশ বা তার কম রোগীর লক্ষণ ও উপসর্গ জটিল হয়ে থাকে। তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। শক্তিশালী টেলিমেডিসিন সেবা অব্যাহত থাকায় মৃদু উপসর্গের রোগীরা বাসায় বসেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’