নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটির সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২৩:৩৫ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২৩:৩৯

নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটির সদস্য গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার (৫ আগস্ট) বিকালে সজিব হোসাইন (২৬) নামের এই এবিটির সদস্যকে ঝিনাইদহের মঙ্গলপৈতা বাজার থেকে গ্রেফতার করা হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইং থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের মঙ্গলপৈতা বাজার থেকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সজিব হোসাইন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানিয়েছে, তারা অনলাইন রাষ্ট্রবিরোধী প্রচারণাসহ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সজিব টঙ্গী পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার