প্রাণপ্রিয় বন্ধুর খোঁজ নেবেন না আজ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ০৯:০০আপডেট : ০৮ জুন ২০২৬, ১৭:৫০

কথায় বলে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল! সেইসঙ্গে বেস্ট ফ্রেন্ড ছাড়া তো জীবন কল্পনাই করা যায় না। পৃথিবীর কোনও না কোনও মানুষের জীবনে অন্তত একজন হলেও সেরা একজন বন্ধু ছিল। যার সঙ্গে হাসি, ঠাট্টা, গান, ঝগড়া কোনও কিছুই বাদ যায়নি। এমন বেস্ট ফ্রেন্ডদের কাছে টানার দিন আজ সোমবার (৮ জুন)।

যাদের প্রিয় বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে থাকা স্মৃতি আজকে মন ভরে স্মরণ করার দিন।  সেরা বন্ধু বা বেস্ট ফ্রেন্ড জীবনের এক অন্যরকম অধ্যায়। অনেকেই নিজের বেস্ট ফ্রেন্ডকে ডাকেন ‘বেস্টি’ বলে। 

দিনটি তাহলে কীভাবে উদযাপন করবেন! আপনার বেস্ট ফ্রেন্ডকে আজকে ধন্যবাদ জানান। আপনার জীবনের সেই বিশেষ ব্যক্তিকে সম্মান জানানোর একটি উল্লেখযোগ্য এবং দর্শনীয় উপায় হলো সেরা বন্ধু দিবস উদযাপন করা। আপনি পুরোনো বন্ধু বা নতুন সেরা বন্ধুদের সঙ্গ উপভোগ করছেন কিনা, তারা আপনার কাছে কতটা অর্থ বহন করে, তা তাদের দেখানোর জন্য এখনই আদর্শ মুহূর্ত। আপনি হয়তো আপনার প্রিয় বন্ধুর সঙ্গে স্কুল, কলেজ, কর্মক্ষেত্রে, পরিবারের সদস্যের মাধ্যমে বা অন্য কোনও বন্ধুর মাধ্যমে দেখা করেছেন কিংবা পরিচিত হয়েছেন। আবারও তার সঙ্গে আজ সাক্ষাৎ করার সময় বের করুন। 

একজন বেস্ট ফ্রেন্ড এত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একাকী, রাগান্বিত বা হতাশ বোধ করছেন— তখন একমাত্র আপনার বেস্ট ফ্রেন্ড আপনার কথা মন দিয়ে শোনে। আপনার জীবনের হতাশাজনক সময়ে আপনার পাশে থাকার পাশাপাশি তারা আপনার সঙ্গে প্রতিটি সাফল্য উদযাপন করার জন্যও পাশে রয়েছে। একজন বেস্ট ফ্রেন্ড সবসময় আপনাকে বলবে যে আপনার লিপস্টিক ঠিক আছে কিনা, কিংবা শার্টের বোতাম নিজে থেকেই লাগিয়ে দেবে। 

এছাড়া আজকের দিনে আপনার বেস্টিকে চমকে দিতে পারেন যেকোনও সারপ্রাইজ দিয়ে। হঠাৎ তার বাসার নিচে গিয়ে ফোনে ডেকে নিচে নামিয়ে আনলেন—তারপর গল্প করতে করতে চলে গেলেন কোনও ক্যাফেতে। কফির সঙ্গে চালাতে পারেন জম্পেশ আড্ডা।

আপনার বেস্ট ফ্রেন্ড যদি আপনার থেকে অনেক দূরে অবস্থান করে, তাহলে তাকে আজকে সুযোগ করে একটা ফোন দিন। মন খুলে কথা বলুন, তার খোঁজ নিন। আপনাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করুন। বেস্ট ফ্রেন্ডকে জানিয়ে দিন—তাকে কতটা মিস করেন। 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ