বন্যাদুর্গত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকা দেবে ব্র্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ২১:০১আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:০৯

ব্র্যাক সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এর ফলে প্রতিটি পরিবার দুই হাজার টাকা করে সহায়তা পাবে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি উপজেলায় এই সহায়তা দেওয়া হবে। পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক। ঘূর্ণিঝড় আইলা, মহাসেন, আম্পানের সময়ে ব্র্যাকের কর্মীরা দুর্গত এলাকাগুলাতে নিরলসভাবে সেবা দিয়েছেন। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও আমরা আর্থিক সহায়তা দেবো, যাতে দুর্গত মানুষ তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা সহানুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি। আরও বেশি সংখ্যক পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক। যার বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাকের ওয়েবসাইটে।’

ব্র্যাক জানায়, এ পর্যন্ত ৩১ জেলার ৪৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে জামালপুর জেলার সবচেয়ে বেশি এলাকা তলিয়ে গেছে। বন্যার পানিতে ডুবে ৪১ জনের প্রাণহানি ঘটেছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ১০ লাখ বাড়ি। প্রায় ৯০ হাজার মানুষ ৭৬ হাজার গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে।

উল্লেখ্য, এবারের বন্যার শুরু থেকেই ব্র্যাক বিভিন্ন সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বন্যাদুর্গত প্রত্যন্ত এলাকাগুলোতে চারটি কমিউনিটি রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজস্ব কর্মীবাহিনীর দ্বারা আগাম সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় চরম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও ওরস্যালাইনের প্যাকেট বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলার পাংশা উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোর পাশে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করেছে ব্র্যাক। এছাড়া গ্রেটা থুনবার্গ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তহবিল থেকে কুড়িগ্রামে মারাত্মক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা দেওয়া হয়েছে।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: ছাত্রদল
গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: ছাত্রদল
‘তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
‘তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা