সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বক্স স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ২০:১৭ আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২০:১৯

সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বক্স স্থাপন দীর্ঘদিন ধরে আদালত অঙ্গনে চলে আসা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানাতে অভিযোগ বক্স স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার)। রবিবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সম্পাদকের অফিস কক্ষের সামনে এ বক্স স্থাপন করা হয়।
পরে বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, শনিবার (৮ আগস্ট) প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দের একটি ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে বিচারপতিদের অবহিত করা হয়। পরে প্রধান বিচারপতি আদালতের দুর্নীতি-অনিয়মের বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানোর আহবান জানান। তাই বৈঠকের পরদিন আজই এই বক্স স্থাপন করেছি। এই বক্সে অভিযোগ আসার পর তা প্রধান বিচারপতি বরাবরে পাঠানো হবে।
সুপ্রিম কোর্টের যে কোনও পর্যায়ের ঘুষ-দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও রেকর্ডিং এবং বিকাশ/নগদ/রকেটসহ অন্য কোনও মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিতে বলা হয়েছে। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন বার সম্পাদক।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে মহাসড়ক অবরােধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরােধ করে শ্রমিকদের বিক্ষোভ
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন কারাগারে
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন কারাগারে
আমানতের টাকা না পেয়ে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক
আমানতের টাকা না পেয়ে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’