কক্সবাজারের দুই মানবপাচারকারীর জামিন আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২১:০৬আপডেট : ১০ আগস্ট ২০২০, ২১:০৯

সুপ্রিম কোর্ট রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারের ফজল আহম্মদ ও ইউনুস নামে দুই ব্যাক্তির জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. ওজি উল্লাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা। 

এর আগে এই দুই আসামিসহ পাঁচ সদস্যের পাচারকারী দল ১০/১২ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাচারকারী দলের সদস্য ফয়েজের বাড়ি মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা পাড়ার বাড়িতে সমবেত করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মহেশখালী থানার ঠাকুরতলার খেজুর গাছতলা ঘাটে খালের ওপর একটি কাঠের তৈরি ফিশিং বোট, সক্রিয় ইঞ্জিন ও অন্যান্য আলামতসহ রোহিঙ্গাদের উদ্ধার করে পুলিশ। পরে মহেশখালী থানার এস আই সৈয়দ ছানাউল্লাহ বাদী হয়ে থানার একইদিন মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা