প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৬:৫২

বাগেরহাটের শরণখোলায় শান্তা আক্তার জুঁই (৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একমাত্র আসামি মাসুদ খাঁনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ সদর কোম্পানি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর শিরোমণি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাগেরহাট জেলার শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত মাসুদ খাঁন শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুরের বাসিন্দা। 

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৬-এর অধিনায়ক জানিয়েছেন, শান্তা আক্তার জুঁই শরণখোলা থানার রতিয়া রাজাপুরের আনোয়ার হোসেনের স্ত্রী। ১৫ বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয়। আনোয়ার হোসেন কুয়েত প্রবাসী। তাদের দাম্পত্য জীবনে ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

এরই মধ্যে মাসুদ খাঁনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জুঁই। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর মাসুদ খাঁন বিয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে জুঁইকে নিয়ে এসে শরণখোলা থানার কদমতলা গ্রামে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। বিয়ের কথা বললে মাসুদ তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এছাড়া শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এ অবস্থায় গত ১৭ অক্টোবর আত্মহত্যা করেন জুঁই। এ ঘটনায় নিহতের মা শরণখোলা থানায় মাসুদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মাসুদ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগরওয়াল ৪ দিনের রিমান্ডে
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
প্রেম, বিয়ে ও গ্রেফতার: কেন ভেঙেছিল শাকিল-পপি জুটি
সর্বশেষ খবর
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর