ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনসহ দুজনের বিরুদ্ধে শাজাহান খানের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৪:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:২৫

মামলা

মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। অপর আসামি হলেন কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ পরে দিবে বলে জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শাহজাহান খানের একমাত্র মেয়ে ঐশী লন্ডন থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। করোনার কারণে তিনি আর যেতে পারেননি।
এরপর গত ২৬ জুলাই বিমানে করে ইংল্যান্ড যাওয়ার কথা থাকলে তিনি দুই দিন আগে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে করোনা পরীক্ষা করেন। একদিন পর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। ইমিগ্রেশন যাচাইয়ের সময় অনলাইনে করোনা পজিটিভ আসে।
এরপর শাহজাহান খান ২৭ জুলাই ঐশী স্বাক্ষরিত চিঠিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে সংবাদ সম্মেলন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেটারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ডাটা অপারেটরের ভুলের কারণে ওই সমস্যা তৈরি হয়। যার জন্য শাহজাহান খান বা তার মেয়ে দায়ী নন।
এরপর এ এম এম বাহাউদ্দীন ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে লেখেন, শাহজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি।

/টিএইচ/এমএএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী