ওসি প্রদীপসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১২:৫১আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:৪৫

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের এসআই ইন্সপেক্টর লিয়াকত কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ও বাহারছড়া পুলিশের তদন্ত কেন্দ্রের সাবেক ইন্সপেক্টর লিয়াকত আলীসহ আট জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া তাদের হিসাবগুলো আগামী ৩০ দিনের জন্য স্থগিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিএফআইইউ থে‌কে সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা জারি করা হয়। বিএফআইইউ সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

একই সঙ্গে চিঠি ইস্যু করার দিন থেকে তিন দিনের মধ্যে স্থগিত করা হিসাবগুলোর নাম, নম্বর, স্থিতি এ সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হালনাগাদ লেনদেনের বিবরণী) পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে যে আট জনের ব্যাংক হিসাব স্থগিত ও তথ্য চাওয়া হয়েছে তারা হলেন–এবিএম মাসুদ হোসেন, প্রদীপ কুমার দাশ, চুমকী কারান, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ, মো. লিয়াকত আলী, দিলীপ ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা।

হিসাবগুলোকে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চিঠিতে প্রত্যেকের নামের পাশে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন (অব.) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। এতে নয় জনকে আসামি করা হয়।

/জিএম/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন