এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ১৬:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৬:৫৮

এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গাছের চারাগুলো চলতি মৌসুমে ডিএনসিসির সকল ওয়ার্ডে লাগানো হবে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় মিরপুর ১০ এর মুকুল ফৌজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা শহরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লা, ক্লাব, স্কুল কলেজের আশেপাশে যেসব গাছ লাগানো হবে, আমরা প্রত্যেকে ৫টি করে গাছের রক্ষণাবেক্ষণ করলে ‘বিপ্লব’ ঘটে যাবে।
আতিকুল ইসলাম বলেন, ‘সবুজায়নের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পে সবুজায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনসমূহকে অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোথায় কী পরিমাণ ও কোন কোন গাছ আছে, আর কী পরিমাণ ও কোন কোন গাছ লাগাতে হবে।
রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সম্পর্কে মেয়র বলেন, ‘চিরুনি অভিযানের মাধ্যমে যেভাবে ডেঙ্গু প্রতিহত করেছি, একইভাবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য চিরুনি অভিযান শুরু হবে। যারা হোল্ডিং ট্যাক্স দেন না তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আসতে হবে। তবে কারো ট্যাক্স বাড়ানো হবে না, কেবল ট্যাক্সের পরিধি বাড়ানো হবে’। ১ অক্টোবর থেকে ডিএনসিসি এলাকার অবৈধ ঝুলন্ত তার অপসারণের জন্য অভিযান শুরু হবে বলে মেয়র জানান।
ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি তাপস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফ জামাল, নাগরিক ঢাকা নামক সংগঠনের সভাপতি এম নাঈম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি বিষয়ক গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
সর্বশেষ খবর
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান