সম্রাটের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৪:৩১ আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৫:১৭

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

/আরজে/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন
যে যেভাবে পেরেছে ভাঙচুর করেছে, সাংবাদিকসহ যাকে পেয়েছে তাকেই মেরেছে
সাভারে কারখানায় হামলা-ভাঙচুর যে যেভাবে পেরেছে ভাঙচুর করেছে, সাংবাদিকসহ যাকে পেয়েছে তাকেই মেরেছে
জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন