রত্না হত্যার বিচার ও সাইকেল লেনের দাবিতে ‘ভার্চুয়াল রান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ০২:১৫আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০২:১৫

রত্না হত্যার প্রতিবাদ সড়কে বেপরোয়া গাড়িচাপায় দৌড়বিদ, সাইক্লিস্ট ও পর্বতারোহী রেশমা নাহার রত্না হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেন চালুর দাবিতে ‘ভার্চুয়াল রান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজ নিজ শহরে ও গ্রামে করোনা স্বাস্থ্যবিধি মেনে ১০ কিলোমিটার দৌড়ের এই ‘ভার্চুয়াল রানে’ অংশ নেন এক হাজার দৌড়বিদ। জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রানের রেস ডিরেক্টর শামছুজ্জামান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দৌড়ের ছবি দৌড়বিদরা নিজেদের ফেসবুক প্রোফাইলে #JusticeforRatna এবং #WeDemandCycleLane হ্যাশট্যাগসহ পোস্ট করে রত্না হত্যার প্রতিবাদ এবং সড়কে পৃথক সাইকেল লেনের দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান’ শিরোনামে এই প্রতিবাদ দৌড় আয়োজনে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে সারা দেশের দৌড়বিদরা অনলাইনে নিজেদের নাম নিবন্ধন করে দৌড়ে অংশ নেন।’

চন্দ্রিমা উদ্যান লেক রোডে দুর্ঘটনাস্থলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন ঢাকায় এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন– দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদারসহ আবৃত্তিকার ও মডেল শারমিন নাহার লাকি, সংগঠক এরশাদুল হক টিংকু, লাইফ স্টাইল মডিফায়ার ডা. জাহাঙ্গীর কবির, রেস ডিরেক্টর অ্যায়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতসহ আরও অনেকে।

তারা চন্দ্রিমা উদ্যান লেক রোডে পর্বতারোহী রত্নার দুর্ঘটনাস্থলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে জাতীয় জাদুঘর পর্যন্ত ১০ কিলোমিটার দৌড়ান।

প্রতিবাদী দৌড় শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, সাইক্লিস্ট, পর্বতারোহী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে বক্তারা দেশের প্রচলিত আইন অনুসারে রত্না হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং সড়ক আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি দেশের সর্বত্র প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেন বরাদ্দের দাবি জানান।

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়েছে সন্দেহজনক লেনদেন
বেড়েছে সন্দেহজনক লেনদেন
শিশুকে কথা বলা শেখানোর উপায়
শিশুকে কথা বলা শেখানোর উপায়
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্যে একটিও শট নয়, এমবাপ্পের হতাশার রাত
৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্যে একটিও শট নয়, এমবাপ্পের হতাশার রাত
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’