মূল্যায়নের ভিত্তিতে অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার আদেশ জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

মূল্যায়নের ভিত্তিতে অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার আদেশ জারি কোভিড-১৯ মহামারির মধ্যে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণের আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই আদেশে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে।
এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ঢাকা বোর্ড বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেয়।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা