এমপিও বঞ্চিত শিক্ষকদের আবেদনের শেষ সুযোগ ১৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪

এনটিআরসিএ এনটিআরসিএর দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে যোগদান করেও বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারছেন না অনেক শিক্ষক। এমপিও বঞ্চিত এসব প্রার্থীদের আবেদন চেয়েছে এনটিআরসিএ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি অনেক প্রার্থী। তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এসব প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক দ্বিতীয় নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ওই তারিখের পর সংশ্লিষ্ট বিষয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে যেসব প্রার্থী নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্ণিত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট অধিদফতর অথবা এনটিআরসিএ-তে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। নন এমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না বিধায় তাদের আবেদন করার প্রয়োজন নাই।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ