রাজধানীতে ট্যাক্সিচালকের বিরুদ্ধে দুই জায়ের ধর্ষণ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৮:১৫আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:৩৫

রাজধানীতে ট্যাক্সিচালকের বিরুদ্ধে দুই জায়ের ধর্ষণ মামলা রাজধানীর হাজারীবাগের এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে দুই জা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনিরুল ইসলাম মনির (৩৪) নামে এক ট্যাক্সিচালকের সঙ্গে প্রথমে মোবাইলে এক বিবাহিত নারীর সম্পর্ক হয়। পরে তাদের দেখা সাক্ষাৎ হয়।

ভিকটিম নারী পুলিশের কাছে অভিযোগ করেন, ট্যাক্সিচালকের দ্বারা বিভিন্ন সময় তিনি একাধিকবার ধর্ষণের শিকার হন। ওই নারীর মাধ্যমে তার দেবরের বউয়ের মোবাইল নম্বর নেয় ট্যাক্সিচালক মনির। তার সঙ্গেও সম্পর্ক করে সে। তাকেও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ট্যাক্সিচালকের সঙ্গে সম্পর্কের বিষয়টি দুই জায়ের মধ্যে জানাজানি হয়, একপর্যায়ে পরিবারও জানতে পারে। তারপর তারা দুজন মিলে ধর্ষণকারীকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে একটি মামলা হয়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন কবির জানান, ভিকটিম দুজনের শারীরিক পরীক্ষার জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভিকটিম দুই জন আপন দুই ভাইয়ের বউ। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

/এআইবি/এআরআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’