একটি খালও অপরিষ্কার থাকবে না: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৪:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৪:০৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন একটি খাল ও লেকও অপরিষ্কার থাকবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘খাল পরিষ্কার করা আমাদের কাজ না। তারপরও যত টাকা লাগুক আমরা খাল পরিষ্কার করবো।’ 

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ এ একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে মিরপুর- গোদাবাড়ি খাল পাড়ে এক ময়লার প্রদর্শনীর আয়োজন করে ডিএনসিসি। জনগণের ভোগান্তি লাঘবে আগামী ২০-৩০ অক্টোবর পর্যন্ত রাজধানীর সব খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলেও জানান মেয়র। ইতোমধ্যে আমার ৫টি খাল পরিষ্কার করেছি।

আবর্জনা প্রদর্শনী
আতিকুল ইসলাম বলেন,  ‘এডিস মশার সময় পার করেছি। সামনে কিউলেক্স মশার প্রকোপ আসছে। এসব খালের কচুরিপানার নিচে হাজার হাজার মশা থাকে। কাজেই এই খাল কার, কার পরিষ্কার করার দায়িত্ব, কেন করলো না— এসবের অপেক্ষা করবো না। আমরা পরিষ্কার করে দেবো। এজন্য কোনও সংস্থা বা অডিট থেকে প্রশ্ন আসলে, এগুলোই আমাদের প্রমাণ। জনগণের দুর্ভোগ লাঘবে এগুলা করে যাবো।’ 
তিনি আরও বলেন,  ‘আমাদের গতির সঙ্গে তাদের গতি মিলবে না। খাল দখল উদ্ধারে ৫১০ জন কর্মী কাজ করছে। এদের বেতন আমাদের দিতে হবে। এরপরেও যদি কেউ খাল দখল করে সেখানে জরিমানা করবো। যে সংস্থার কর্মীই হোক, ব্যবস্থা নেবো।’

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম