কামরাঙ্গীরচরে হাসান নগর প্রিন্টের কারখানায় সহকর্মীর ছুরিকাঘাতে সয়ন (১৮) নামে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এদিকে এ ঘটনায় উদ্ধারকারী অন্য সহকর্মীরা জানান, একই কারখানার সিরাজ নামে এক কর্মী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তারা তাকে সয়নকে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সয়ন আপন বুটিকস নামে প্রিন্ট কারখানায় কাজ করতো। তার বুকে ও বাম উরুতে দুটি ছুরিকাঘাতের জখম রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








