শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ০৩:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১২:২৭

মধ্যরাতে রাজপথে নারীরা শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে মশাল হাতে নেমেছেন নারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে মশাল নিয়ে এই কর্মসূচি শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার ও বয়সের নারীরা। 

মধ্যরাতে রাজপথে নারীরা মশাল ও পোস্টার হাতে এ সময় তারা ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’, ‘নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক’, ‘আমি নির্দোষ আমি নারী, আসল দোষী ধর্ষণকারী’, ‘শোক নয় শক্তি তবেই হবে মুক্তি’, ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আর কত অনাচার হাত ভেঙে দাও তার’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফুলে নয় গানে নয় বিদ্রোহে কাটবে ভয়’, ‘বিলাপে না হলে হবে তা বিদ্রোহে’, ‘গলা ছেড়ে গাও গান পুরুষতন্ত্র হবে খানখান’, ‘ধর্ষণহীন রাষ্ট্র চাই, নিপীড়কের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগানে এগিয়ে যেতে থাকেন।

মধ্যরাতে রাজপথে নারীরা পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের সামনে দিয়ে কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এরপর তারা মানিক মিয়া অ্যাভিনিউতে বসে সমাবেশ করেন। মধ্যরাতে রাজপথে নারীরা

ছবি: নাসিরুল ইসলাম

/এসআইআর/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার