দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ২০:২৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২০:২৯

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করার তথ্য দিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ দিনে সারা দেশে পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি স্থাপনা ও একটি গাড়ি। এসব ঘটনায় মোট ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করাসহ নানা কার্যক্রম চলছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনও ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
সাভার-আশুলিয়ায় পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ৫ শ্রমিক নেতাসহ গ্রেফতার ৯৬
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
ঘুম থেকে উঠে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন
সর্বশেষ খবর
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন